নিখোঁজের ১০ দিন পর শিশুর লাশ উদ্ধার, পিতা-পুত্র আটক

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০১৭, ১৫:১৬আপডেট : ০৭ মে ২০১৭, ১৫:১৬

হবিগঞ্জ হবিগঞ্জে নিখোঁজের ১০ দিন পর আকাশ (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিতা-পুত্রকে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, প্রায় ১০ দিন আগে সদর উপজেলার ছোট বহুলা গ্রামের খুর্শেদ আলীর সাত বছরের ছেলে আকাশ নিখোঁজ হয়। এ ঘটনার পরদিন শিশুটি বাবা বাদী হয়ে সদর থানায় একটি জিডি করেন। জিডির ভিত্তিতে সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিকাশ দাস তদন্ত শুরু করেন।

এরপর শনিবার রাতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ঈসমাইল মিয়ার ছেলে সুমন মিয়াকে (২৭) আটক করেন। রাতে থানায় জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করে পূর্ব শত্রুতার জেরে আকাশকে হত্যা করে লাশ হাওরে ফেলে রাখে।

পরে পুলিশ আজ  রবিবার সকালে ছোট বহুলা হাওর থেকে শিশু আকাশের কংকাল উদ্ধার করে মর্গে পাঠায়। পরে ঘটনার সঙ্গে জড়িত সুমনের বাবা ঈসমাইলকে আটক করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত পিতা-পুত্রকে আটক করেছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী