কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা: মামলার অভিযোগপত্র দাখিল

সিলেট প্রতিনিধি
১৪ মে ২০১৭, ১৭:৩৪আপডেট : ১৪ মে ২০১৭, ১৭:৩৪

কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা: মামলার অভিযোগপত্র দাখিল

সিলেটের জকিগঞ্জের রসুলপুর গ্রামে কলেজ ছাত্রী এলিনা আক্তার ঝুমাকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এ মামলার প্রধান আসামি বাহার উদ্দিনকে অভিযুক্ত করে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই  ইমরুজ তারেক। প্রায় ১১৭ দিন পর শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৬ এর বিচারক খায়রুল আমীনের কাছে অভিযোগপত্রটি দাখিল করা হয়।

তিনি জানান, আদালত অভিযোগপত্রটি আমলে নিয়েছেন। হামলার ঘটনায়  সন্দেজনক আসামি হিসেবে বাহার উদ্দিনের ভাই নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সঙ্গে নাসির উদ্দিনের জড়িত থাকার কোনও প্রমাণ না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, প্রেমে প্রত্যাখান ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাহার উদ্দিন কলেজ ছাত্রী এলিনা আক্তার ঝুমার ওপর হামলা চালায়। এসময় সে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়। এ ঘটনার পরদিন ঝুমার মা করিমা বেগম বাদী হয়ে বাহার উদ্দিনকে প্রধান ও ৩ জনকে অজ্ঞাত আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে বাহারের ভাই নাসির উদ্দিনকে আটক করে। এর চারদিন পর প্রযুক্তি ব্যবহার করে জকিগঞ্জের একটি বাড়ি থেকে বাহারকে গ্রেফতার করে পুলিশ। এরপর বাহার উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

/জেবি/

আরও পড়তে পারেন: খাগড়াছড়িতে ট্রাক খাদে পড়ে এক জন নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম