সিলেটে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

সিলেট প্রতিনিধি
১৮ মে ২০১৭, ০৪:৩২আপডেট : ১৮ মে ২০১৭, ০৪:৩৮

সিলেট সিলেটের বালাগঞ্জে একটি পুকুর থেকে সাফিয়া বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ মে) উপজেলার  জনকল্যাণ বাজারের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই নিহত গৃহবধূর স্বামী পংকি মিয়া পলাতক রয়েছেন। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে স্বামীর সঙ্গে কলহের কারণে যমজ দুই শিশুসহ ৪ সন্তানকে নিয়ে বাবার বাড়ি লামাপাড়া গ্রামে বসবাস করছিলেন তিনি। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় জনকল্যাণ বাজারে ৭ মাস বয়সী যমজ দুই শিশুর জন্য খাবার আনতে গিয়েছিলেন সাফিয়া বেগম। সন্ধ্যার পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন বুধবার দুপুরে জনকল্যাণ বাজারের পাশে সাফিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন আহমদ জানান, ‘বিভিন্ন আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূকে গণধর্ষণের পর খুন করা হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
ওসি আরও জানান, ‘এ ঘটনার পর থেকেই সাফিয়া বেগমের স্বামী পংকি মিয়া পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।’

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের