থানা হাজতে আসামির আত্মহত্যায় পুলিশের গাফিলতি ছিল: মানবাধিকার চেয়ারম্যান

সিলেট প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৫:০৩আপডেট : ২২ মে ২০১৭, ১৫:০৩

থানা হাজতে আসামির আত্মহত্যায় পুলিশের গাফিলতি ছিল: মানবাধিকার চেয়ারম্যান  

সিলেটের জৈন্তাপুর থানা হাজতে আসামির আত্মহত্যার ঘটনার দায় কোনভাবেই এড়াতে পারে না কর্তৃপক্ষ। তাদের দায়িত্ব অবহেলার কারণেই এ ঘটনাটি ঘটেছে। এর জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি। সোমবার (২২ মে) দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

হাজতির আত্মহত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন আরও তদন্ত করবে। 

তিনি জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য কমিশনের পক্ষ থেকে তদন্ত কমিটি পাঠানো হবে।  এছাড়া যারা দীর্ঘদিন ধরে বিনা বিচারে জেল খাটছেন তাদের ব্যাপারেও খোঁজ-খবর নিচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।প্রয়োজনে তাদের আইনি সহায়তা দেওয়া হবে। এমনকি বিচারকাজ যাতে দ্রুত শেষ করা যায় সেই চেষ্টাও করা হচ্ছে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে জেল খাটছেন বিচার শেষে যাতে তাদের সাজা সমন্বয় করা হয় সেই দাবিও জানান রিয়াজুল হক।

 মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘সিলেটের জৈন্তাপুর থানার একটি মডেল থানা। সেখানে আধুনিক সিসি ক্যামেরাও রয়েছে। এতোসুবিধা থাকতেও যারা আত্মহত্যাকারীকে থামাতে পারেনি তাদের এর দায় নিতেই হবে। পুলিশ কোনভাবেই এ দায় এড়াতে পারে না। এছাড়াও যারা কারাগারে ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তাদের ২০ বছ রসাজা খাটার পরই মুক্তি দেওয়া উচিত। কারণ ২০ বছর সাজা খাটার পর আর কারও অপরাধ করার মানসিকতা থাকার কথা না।’

/জেবি/

আরও পড়তে পারেন: অর্থ আত্মসাৎ মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক কারাগারে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম