লাউয়াছড়া বন গবেষণা কার্যালয়ের সামনে থেকে গাছ চুরি

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১৬:০২আপডেট : ২৮ মে ২০১৭, ১৫:০১

আগর গাছ

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন গবেষণা কেন্দ্রের সামনে থেকে আগর গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। শুক্রবার ভোর রাতে দিকে গাছটি চুরি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র সিলভিকালচার রিসার্চ বিভাগের ফরেস্ট অফিসার জুনায়েদ আহমেদ।

ফরেস্টে অফিসার জুনায়েদ আরও জানান, চুরি হওয়া আগর গাছটির দৈর্ঘ্য পাঁচ ফুট ও উচ্চতা ১৫ ফুট ছিল। লাউয়াছড়ার গাছ রক্ষার দায়িত্ব আমাদের না। আমাদের কাজ হল বন নিয়ে গবেষণা করা। গাছটি কাটার সময় আমাদের সিলভিকালচার রিসার্চে নিয়োজিত মনির হোসেন ও আতাউর রহমান সঙ্গে সঙ্গে বিট অফিসারের কার্যালয়ে গিয়ে তাকে বিষয়টি জানায়। কিন্তু বিট অফিসার কোনও পদক্ষেপ নেননি। তিনি সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

আগর গাছের ডাল কেটে নিয়ে গেছে চোরেরা

এ অভিযোগ অস্বীকার করে লাউয়াছড়া বিট অফিসার অফিসার মো. আনোয়ার হোসেন বলেন,‘আগর গাছ কাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়েছি। চোররা গাছ নিয়ে খাসিয়া পল্লীর দিকে পালিয়ে গেছে। আমি ১৫ দিন পর ওই রাতেই একটু ঘুমিয়ে ছিলাম। লাউয়াছড়ার বনপ্রহরীদের ওপর বিশ্বাস রাখতে পারছি না। কারণ তাদের কারণে লাউয়াছড়ায় গাছ চুরি আরও বাড়ছে। আমার মনে হয়, আমি কোন দিকে যাই, কি করি সব কিছু চোরদের তারা জানায়। চুরি হওয়া গাছ উদ্ধারের জন্য অভিযান চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: মানিকগঞ্জে দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের