লাউয়াছড়ায় সেই বিপন্ন ‘বাংলা শকুনে’র মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ জুন ২০১৭, ০২:৪২আপডেট : ২৭ জুন ২০১৭, ০২:৪২

লাউয়াছড়ায় সেই বিপন্ন ‘বাংলা শকুনে’র মৃত্যু মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির `বাংলা শকুন’ লাউয়াছড়া জানকীছড়া রেসকিউ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (২৬ জুন) দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া রেসকিউ সেন্টারে শকুনটি মারা যায়।
জানকীছড়া রেসকিউ সেন্টারে শকুনটির সেবা শশ্রুষার দায়িত্বে থাকা গার্ড শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২২ জুন) থেকে শকুনটির অবস্থার উন্নতি হলেও রবিবার (২৫ জুন) অবস্থার অবনতি হয়। পরে চিকিসাধীন অবস্থায় শকুনটি সোমবার মারা যায়।

বন্যপ্রাণী বিভাগের সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমান জানান, বুধবার রাত থেকে শকুনটিকে সুস্থ করতে রেসকিউ সেন্টারে চিকিৎসা চলছিল। গ্লুকোজ, স্যালাইন ও পানি ইত্যাদি দেওয়ার পর শকুনটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে মুরগির মাংস খেতে দেওয়া হয় শকুনটিকে।

গত বুধবার (২১ জুন) দুপুরে শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকার একটি মাঠে শকুনটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় কিছু শিশু-কিশোর শকুনটিকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। সেখান থেকে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় এটিকে লাউয়াছড়া জাতীয় পার্কের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছিল। ‘বাংলা শকুন’ পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রজাতির মধ্যে একটি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম