সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শাবির চার ছাত্রলীগ কর্মী বহিষ্কার

শাবি প্রতিনিধি
১৫ জুলাই ২০১৭, ১৬:০৮আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৭:১৫

  শাবির বহিষ্কৃত চার শিক্ষার্থী (ছবি- শাবি প্রতিনিধি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে কর্মরত দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চার ছাত্রলীগ কর্মীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থকে সতর্ক করে দেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ২০৫ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।

শাবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী অভিযুক্তদের এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়াও কয়েক জনকে সতর্ক ও জরিমানা করা হয়েছে।

বহিষ্কৃতরা শাবি শাখা ছাত্রলীগ (স্থগিত কমিটি) সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী। তারা হলেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রুদ্র, পরিসংখ্যান বিভাগের মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দীকি, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সুমন সরকার জনি। এর মধ্যে রাহাত এবং সুমনকে বহিষ্কারের পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ঘটনার সময় দায়িত্বশীল ভুমিকা পালন না করার কারণে পার্থকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৮ এপ্রিল শনিবার স্কুল ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদ করায় সভাপতি পার্থর নির্দেশে বহিষ্কৃতরা শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের সাংবাদিক সরদার আব্বাস আলী ও সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের সাংবাদিক সৈয়দ নবীউল আলম দিপুর ওপর হামলা করে।

ডেইলি অবজারভারের সাংবাদিক সরদার আব্বাস আলী বলেন, বিচার বিভাগীয় তদন্তে অপরাধ প্রমাণিত হলেও এর মধ্যে কারোও কারোও শাস্তির মাত্রা কম হয়েছে বলে মনে করি। তবুও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে অপরাধ করে যেন কেউ ছাড় না পায় সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সজাগ থাকবে বলে আশা করি।

/জেবি/আরও পড়তে পারেন: পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-রাজশাহী-খুলনা রেল যোগাযোগ বন্ধ



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম