পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-রাজশাহী-খুলনা রেল যোগাযোগ বন্ধ

পাবনা প্রতিনিধি
১৫ জুলাই ২০১৭, ১৫:৫২আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৯:০০

পাবনায় চিত্রা এক্সপ্রেস লাইনচ্যুত
পাবনার মুলাডুলী স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চিত্রা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আজ শনিবার (১৫ জুলাই) দুপুর সোয়া ১ টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে রাজশাহী ও খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রিলিট ট্রেন উদ্ধারকাজ চালাচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাবনায় চিত্রা এক্সপ্রেস লাইনচ্যুত

মুলাডুলি স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান বলেন, ‘শনিবার দুপুর সোয়া ১টার দিকে ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি রেল স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ইঞ্জিন, পাওয়ার কার ও একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকার সঙ্গে খুলনা ও রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে বেলা আড়াইটার দিকে উদ্ধার কাজ শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা লাইন ক্লিয়ার করার চেষ্টা করবো। কতক্ষণ লাগবে তা বলতে পারছি না।’ পাবনায় চিত্রা এক্সপ্রেস লাইনচ্যুত

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘রাজশাহী থেকে বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসীকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকার সঙ্গে ঈশ্বরদী পর্যন্ত ট্রেন চলাচল শুরু করতে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগবে।’

/এফএস/ 

আরও পড়ুন- চট্টগ্রামে এক ভারতীয় শিক্ষার্থীর হাতে আরেক ভারতীয় খুন

সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্যাস বদহজম এড়াতে সৌম্যার সকাল শুরু হয় যে খাবারে
গ্যাস বদহজম এড়াতে সৌম্যার সকাল শুরু হয় যে খাবারে
‘সহনীয়’ পর্যায়ে আজ ঢাকার বাতাস
‘সহনীয়’ পর্যায়ে আজ ঢাকার বাতাস
নৌকার ছন্দে আবিষ্কার করুন রাতারগুলের সৌন্দর্য
নৌকার ছন্দে আবিষ্কার করুন রাতারগুলের সৌন্দর্য
ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তা আইন লঙ্ঘনে গুগলকে বড় জরিমানা
ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তা আইন লঙ্ঘনে গুগলকে বড় জরিমানা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়