সিলেটে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

সিলেট প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১৩:৪৬আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৩:৪৬

সিলেটে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু সিলেটের ফেঞ্চুগঞ্জে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে শিহান আহমেদ (২৭) ও ওহিদ মতিন রিয়াদ (২৬) নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে উপজেলার গাল্লির বিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিহান উপজেলার নুরপুর গ্রামের জুম্মা টিলার আব্দুল লতিফ মাস্টারের ছেলে ও তার খালাতো ভাই রিয়াদ নগরীর দরগাহ মহল্লার আব্দুল মতিনের ছেলে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শিহান তার খালাত ভাই রিয়াদসহ কয়েকজন মিলে বাড়ির পাশে গাল্লির বিলে নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরতে বের হন। নৌকা নিয়ে বিলের মাঝখানে যাওয়ার পর হঠাৎ করেই নৌকাটি উল্টে যায়। এসময় নিহত শিহাব ও রিয়াদের বড় ভাই সাঁতার কেটে বিলের পাড়ে উঠতে পারলেও সাঁতার না জানায় রিয়াদ ও শিহান পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করেন।
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শখের বশে বিলে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে তারা মারা যান। ওই সময় নৌকাতে পাঁচ জন ছিলেন, তাদের মধ্যে তিন জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম