অবশেষে মারা গেল পোষা হাতি ‘রাজলক্ষ্মী ’

মৌলভীবাজার প্রতিনিধি
২১ জুলাই ২০১৭, ১২:০১আপডেট : ২১ জুলাই ২০১৭, ১২:০৪

অসুস্থ হয়ে পড়ে আছে পোষা হাতি রাজলক্ষ্মী মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর উত্তরভাড়াউড়া এলাকায় এক সপ্তাহ ধরে আহত অবস্থায় পড়ে থাকা পোষা হাতি ‘রাজলক্ষ্মী’ মারা গেছে। শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাতিটি মারা যায়। হাতিটির মালিক কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদাসি গ্রামের সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, সার্কাস ও বিয়ের অনুষ্ঠানে খেলা দেখানোর জন্য নরসিংদীর একটি সার্কাস দল হাতিটি ভাড়া নেয়। শুক্রবার (১৪ জুলাই) রাতে হাতিটি ট্রাকে করে ফেরত আনার সময় শ্রীমঙ্গলে ট্রাক থেকে নামাতে গেলে হাতিটি ছিটকে পড়ে আহত হয়।
হাতিটির শারীরিক অবস্থা ভালো ছিল না। ৮ দিন ধরে হাতিটির চিকিৎসার চলছিল। উঠে দাঁড়াতে পারছিল না। চিকিৎসকদের ধারণা, হাতিটির কোমর অথবা মেরুদণ্ডের হাড় স্থানচ্যুত হয়েছে যার কারণে বাঁচার কোনও লক্ষণ ছিল না। ৩২ বছর বয়সী হাতিটির ওজন ছিল প্রায় তিন টন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক