ব্যয় ১৮ থেকে ১১৩ কোটিতে পৌঁছালেও একযুগেও নির্মিত হয়নি সুরমা সেতু

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ১১:৫৬আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১১:৫৬

নির্মাণ ব্যয় ১৮ থেকে ১১৩ কোটি টাকায় পৌঁছালেও ছাতকের সুরমা নদীর ওপর দীর্ঘ একযুগেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ। কবে কাজ শেষ হবে এ ব্যাপারেও স্পষ্টভাবে কেউ কিছু বলতে পারছেন না। সংশ্লিষ্টরা বলছেন, জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়ায় সেতুর দু’পাশে কাজ শুরু করা যাচ্ছে না।

নির্মাণাধীন সুরমা সেতু জানা যায়, ২০০৪ সালে ছাতক পৌরসভার বাজনামহল ও নোয়ারাই ইউনিয়নের বারকাপন এলাকায় সুরমা নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। ওই বছরের ২৩ আগস্ট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর সরকারের বিশেষ প্রকল্পের আওতায় ২০০৬ সালে জানুয়ারিতে ১৮ কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছিলো সেতুটির নির্মাণ কাজ। সেতুটির নির্মাণে সময় বেঁধে দেওয়া হয়েছিলো তিন বছর। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) থেকে বাতিল করা হয়।

এরপর ২০১০ সালে সেতুটির অসমাপ্ত কাজ শেষ করার জন্য ৫১ কোটি টাকার একটি নতুন সংশোধিত প্রকল্প যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়। এই আবেদনের পর নতুন করে ১১২ কোটি ৯৯ লাখ ৪৯ টাকার প্রকল্প অনুমোদনের জন্য সড়ক ও জনপদ বিভাগের প্রধান কার্যালয়ে পাঠানো হয়। গত বছরের অক্টোবর মাসে পরিকল্পিত এপ্রোচ ও নেভিগেশন ব্যবস্থার মাধ্যমে সেতু নির্মাণে ১১৩ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদন দেয়।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, সেতু নির্মাণে ভূমি অধিগ্রহণের বিষয়ে প্রায় দু’মাস পূর্বে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন পাঠানো হয়েছে। জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হলেই এপ্রোচ সড়কের কাজ শুরু হবে। এরইমধ্যে প্রায় সেতুর প্রায় ৩০ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করে তারা।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী সজিব আহমদ জানান, মূল সেতুর দরপত্র মুল্যায়ন শেষ পর্যায়ে রয়েছে। এটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পূর্বের ৪টি পিলারের সঙ্গে নতুন ৩টি পিলার সংযোজন করেই সেতুর কাজ সম্পন্ন হবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী