সুনামগঞ্জের তাহিরপুর নিলাদ্রী ডিসি পার্ক লেকে পর্যটক নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ১৭:২৮আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৭:২৮

সুনামগঞ্জের তাহিরপুর নিলাদ্রী ডিসি পার্ক লেকে পর্যটক নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুরে নিলাদ্রী ডিসি পার্ক লেকে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে (৫ আগস্ট) ওয়াহিদ কলিম (২৮) নামে ওই পর্যটক নিখোঁজ হয়। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি।

জানা যায়, তাহিরপুরের নিলাদ্রী ডিসি পার্ক লেকে শনিবার দুপুরে ঢাকা মিরপুর থেকে আসা পাঁচ পর্যটক গোসল করতে নামে। তাদের মধ্যে তিন জন পুরুষ ও দুই জন নারী ছিল। দুপুরে ১টার দিকে গোসল শেষে লেক থেকে চার জন উঠে আসে। এসময় ওয়াহিদকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ সংবাদ লেখা পর্যন্ত স্থানীয়ভাবে উদ্ধার অভিযান চলছে।

ঘটনাস্থলে থাকা সুনামগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিল আহমদ জানান, তাহিরপুরে দমকল বাহিনী না থাকায় সুনামগঞ্জ জেলা সদরে খবর দেওয়া হয়েছে। আশা করি তারা আসলে উদ্ধার অভিযান চালানো হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি জানান, ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেওয়া হয়েছে।

/জেবি/ 

আরও পড়তে পারেন: চিকিৎসা শেষে দেশে ফিরছেন হেফাজত আমির শফী

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান