হবিগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ১০:৪৮আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১০:৫০

হবিগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২ হবিগঞ্জের বাহুবলে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার (৯ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ভ্যান আটক  করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের