চাকরির পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হলো গ্রেনেড হামলায় নিহত কয়ছরের পরিবারকে

সিলেট প্রতিনিধি
১১ আগস্ট ২০১৭, ১১:৫০আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১১:২৭

নিহত পুলিশ পরিদর্শক আবু কয়ছরের স্ত্রীর হাতে টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে গ্রেনেড হামলায় নিহত পুলিশ পরিদর্শক চৌধুরী মো. আবু কয়ছরের পরিবারকে তার চাকরির পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সিলেট মহানগর পুলিশ সদর দফতরে নিহত আবু কয়ছরের স্ত্রীর হাতে ১৪ লাখ ৬৭ হাজার টাকা দেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। তিনি জানান, আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কয়েক গজ দূরে দায়িত্ব পালনকালে গ্রেনেড হামলায় নিহত হন পুলিশ পরিদর্শক আবু কয়ছর। তার প্রবিডেন্ট ফান্ডের টাকা পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হলো।

এ সময় উপস্থিত ছিলেন এসএমপি'র উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) রেজাউল করিম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহমদ।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম