বৃত্তির টাকা বিতরণে বিশৃঙ্খলা, ব্যবস্থা নিতে এমপির নির্দেশ

মৌলভীবাজার প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ১৩:০৯আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৩:২৯

মৌলভীবাজার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৃত্তির টাকা বিতরণে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মতিন। কুলাউড়া উপজেলা নিবার্হী অফিসার চৌধুরী গোলাম রাব্বী শুক্রবার বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে,বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী বৃত্তি নিতে সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আসে। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করেও সংশ্লিষ্ট কোনও কর্মকর্তার উদ্যোগ না দেখে হতাশ হয়ে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। এরপর ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সাংসদ আব্দুল মতিন। তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনের খোঁজ নিতে গিয়ে দেখেন তিনি নেই। এতে এমপি ক্ষুব্ধ হন। পরে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী গোলাম রাব্বীর উপস্থিতিতে তিনি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করেন। অনুষ্ঠান শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এমপি আব্দুল মতিন বলেন,‘শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি।’

এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা আনোয়ার বলেন, ‘শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে আমি উপস্থিত ছিলাম। তাই উপজেলা শিক্ষা অফিসের নির্ধারিত অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দাফতরিক কাজে উপজেলা শিক্ষা কর্মকর্তা অফিসের বাইরে থাকতে পারেন তবে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল।’

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী