সুরমায় পানি বিপদসীমার ৮১ সে.মি. ওপরে

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ১৩:২৬আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৩:৩১

সুনামগঞ্জে বন্যায় প্লাবিত ঘর-বাড়ি সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

বন্যার কারণে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে

বন্যার কারণে গো-খাদ্যের  সংকট তীব্র আকার ধারণ করেছে। বন্যায় ভেসে গেছে ৫ শতাধিক পুকুরের মাছ। এছাড়া ৪ হাজার হেক্টর জমির রোপা আমন ও ১৫ হেক্টর সবজি নষ্ট হয়ে গেছে এতে ১২ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদফতর। ৮৯০টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। অর্ধশত মাধ্যমিক বিদ্যালয়ের পানি প্রবেশ করেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। 

বাড়ি-ঘরে ঢুকে পড়েছে বন্যার পানি

জেলা প্রাণী সম্পদ অফিস জানায়, ৯ লাখ ৯২ হাজার ৬৫০টি গরু, ৫ হাজার ৫০৫টি মহিষ, ১ লাখ ৮৫ হাজার ৬০২টি ছাগল, ৮৫ হাজার ৬০৪টি ভেড়া, ২৫ লাখ ১৩ হাজার ৮৩৩ হাঁস, ২৩ লাখ ৩৬ হাজার ৬৩০টি  মোরগ-মুরগি রয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, পরপর দুই দফা বন্যায় গবাদি পশুর খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে।

নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছে দুর্গতরা

বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি

জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস বলেন, জেলার ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের ক্ষয়ক্ষতি নিরুপন করতে কাজ চলছে। এরপর প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার  প্রত্যেক উপজেলায় ১০ মেট্রিক টন চাল ও নগদ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম