কক্সবাজারে তিন কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ১৪:০৯আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৪:২০

কক্সবাজারে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি’র সদস্যরা (ছবি- কক্সবাজার প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি’র) সদস্যরা। রবিবার সকালে টেকনাফ উপজেলার ন্যাটংপাড়ার বরফকল এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা।

টেকনাফের ২নং বিজিবি’র অতিরিক্ত পরিচালক লে. কর্নেল শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার খবরে বিজিবি’র সদস্যরা অভিযানে নামেন। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারিরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে ঘটনাস্থল থেকে একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। গণনা করে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: ভোলায় বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর মেঘনার পানি

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম