বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেট প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৭, ১৯:২৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৯:২৪

সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক (ছবি: প্রতিনিধি) সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলি বাসস্ট্যান্ড সংলগ্ন তাজমহল হোটেল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জেরে বুধবার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেট পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এ ধর্মঘটের ডাক দেন।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, তাজমহল হোটেল দখল নিতে যুবলীগ নেতা মহসিন কামরান, সোহেল খান, শামীম, দুলালের নেতৃত্বে হামলা ও লুটপাট চালানো হয়। হোটেলে ভাঙচুর-লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ওপর হামলা ও হোটেলে হামলাকারীদের গ্রেফতারের প্রতিবাদে এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে তাজমহল হোটেল দখল করতে গিয়ে গুরুতর আহতবস্থায় সিলেট ওসমানী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর আহমদ শাহীনকে (৩০)। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা সঙ্কটাপন্ন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান, ‘হোটেল দখল নিতে গেলে দখলকারীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে শাহীন নামের একজন গুরুতর আহত হন। তাকে ওসমানী হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।’

তিনি আরও জানান, ‘শ্রমিকদের ওপর হামলা ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেট পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এ ধর্মঘটের ডাক দেন।’

আরও পড়ুন- রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে ফেনীর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ