বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কিছু পাওয়ার প্রয়োজন নেই। কারণ তিনি এখন বিশ্বের শ্রেষ্ঠ নেত্রী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার (২৭ অক্টোবর) সিলেটের তামাবিল স্থলবন্দরের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন।
অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘স্থলবন্দরটি উদ্বোধনের মধ্যে দিয়ে সরকার আরেকটি মাইলফলক অতিক্রম করেছে। এছাড়া এ বন্দর থেকে প্রতি বছর শত কোটি টাকা আসবে সরকারের ঘরে। যা দেশের জন্য বিরাট পাওয়া।’
স্থলবন্দরের ফলে এ অঞ্চলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি দরিদ্রতা কমে যাবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘বিগত বছরগুলোতে দেখেছি বাঙালি এমন এক জাতি যারা কোনও ধরনের বাধা না পেলে ঝড়ের গতিতে এগিয়ে যায়।’







