কারাগার থেকে মুক্তি পেলেন রাগীব আলী ও তার ছেলে

সিলেট প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ১৩:৫৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৬:১০



কারাগার থেকে মুক্তি পেলেন রাগীব আলী ও তার ছেলে (ছবি: সিলেট প্রতিনিধি) ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতির মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগানের হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এই খবর নিশ্চিত করে বলেন, ‘উচ্চ আদালতের সব ধরনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে রবিবার ১টা ২০ মিনিটে রাগিব আলী ও আব্দুল হাইকে মুক্তি দেওয়া হয়।’

এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাগীব আলী ও তার ছেলের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই

প্রসঙ্গত, দেবোত্তর সম্পত্তি আত্মসাতের জন্য জালিয়াতির মাধ্যমে সরকারি আদেশ তৈরির অভিযোগে ২০০৫ সালের ২ নভেম্বর সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি)। এ মামলায় গত ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম রায় দেন। রায়ে চারটি ধারায় রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এর আগে গত বছরের ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশের হাতে রাগীব আলী ও গত ১২ নভেম্বর ভারত থেকে জকিগঞ্জ এসে গ্রেফতার হন আবদুল হাই।

আরও পড়ুন- 

জালিয়াতি মামলা: রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদণ্ড

রাগীব আলীর জামিন আপিলেও বহাল

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম