হবিগঞ্জের দুই ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৮

ভোট দিতে লাইন হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৮টা পর্যন্ত। কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

ভোট দিতে লাইন দুই ইউনিয়নে আওয়ামলীগ,বিএনপি ও স্বতন্ত্র মিলে ১৩ চেয়ারম্যান প্রার্থী এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে ৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়ন দুটিতে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৫৭৬ জন। এর মধ্যে, নুরপুর ইউনিয়নে ৯ হাজার ৮৪৭ ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে ৮ হাজার ৬৯৬ জসন ভোট রয়েছেন।

হবিগঞ্জের দুই ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে দুই ইউনিয়নে ১৮টি কেন্দ্রে পুলিশ, আনসারের পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাবের মোবাইল টিম মাঠে কাজ করছে।

হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন।  

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের