জুড়ী ফুলতলা ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ১২:৪০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১২:৫০

জুড়ী ফুলতলা ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ১১টি ভোটকেন্দ্রে সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। ফুলতলা ইউনিয়নের মোট ভোটার ১১ হাজার ৪৬২ জন।
এদিকে ১১টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডে ৫৫ জন মেম্বার ও মহিলা মেম্বার রয়েছেন।
ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেযারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীতি প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান ফয়াজ আলী (ঘোড়া) এবং বিএনপি প্রার্থী বাবুল আহমদ (ধানের শীষ)।
জুড়ী থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, ‘প্রতিটি কেন্দ্রে একজন উপ-পরিদর্শক ও চার জন সহকারী উপ-পরিদর্শক, ছয় জন কনস্টেবল, ১৭ জন আনসার রয়েছেন।’
মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিপুল উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কোনও গাফলাতি নেই।’
এদিকে কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উপ-নিবাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
কমলগঞ্জ উপজেলার ছলিমগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তকদির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ওয়ার্ডে ভোট ভোটার ১ হাজার ৬৭২ জন। তারমধ্যে তিন জন প্রার্থী ভোটে অংশ নিয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের