চুরি হওয়া মোটরসাইকেল পুলিশ কর্মকর্তার কাছ থেকে উদ্ধার

সিলেট প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ২২:১৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২২:২১

সিলেট নগরের মানিকপীর রোড থেকে সাংবাদিক মারুফ আহমদের চুরি হওয়ায় মোটরসাইকেল কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) সমীরণ সিংহের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে পুলিশ নগরের তালতলা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সমীরণ বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহাব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। আপাতত এসআই সমীরণ সিংহকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।’

তিনি আরও জানান, সাংবাদিক মারুফ অভিযোগ করেছেন এসআই সমীরণ তার চুরি হওয়া ডিসকভার মোটরসাইকেল ব্যবহার করছেন। সমীরণ তালতলার একটি ওয়ার্কশপে মোটরসাইকেলটি নিয়ে গেলে সাংবাদিক মারুফ পুলিশকে অবগত করে। পরে পুলিশ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার গোলাম কাওসার দস্তসীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে ঘটনাটি কি তা এখনও পরিষ্কার নয়। তবে সাংবাদিক মারুফ অভিযোগ করেছেন ডিসকভার মোটরসাইকেলটি তার এবং সেটি সম্প্রতি মানিকপীর রোড থেকে চুরি হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

এ বিষয়ে জানতে পুলিশের উপ পরিদর্শক (এসআই) সমীরণ সিংহের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের