দুই ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ১২:০৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৩:০২

তেলবাহী ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিনের দুই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। তখন জেলার বিভিন্ন স্টেশনে সিলেট ও ঢাকাগামী কয়েকটি ট্রেন আটকে পড়ে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম রেল যোগাযোগ স্বাভাবিকের খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনের সিগনালে প্রবেশের সময় বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত শায়েস্তাগঞ্জ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়। রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হয়। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

/এমও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী