জব্দ তালিকায় নেই ‘পুলিশের কাছ থেকে উদ্ধারকৃত মোটরসাইকেল’

সিলেট প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৮, ১১:২৪আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১১:২৫

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সমীরণ সিলেট নগরীর তালতলা থেকে দক্ষিণ সুরমার এসআই সমীরণ সিংহের কাছ থেকে এক সাংবাদিকের চুরি হওয়া মোটরসাইকেল পুলিশ কার হেফাজত থেকে উদ্ধার করেছে, সে বিষয়ে আদালতে দাখিলকৃত জব্দ তালিকায় কোনও কিছু উল্লেখ করা হয়নি। এমনকি মামলার এজহারেও কোনও আসামির নাম উল্লেখ না করে পুলিশ সিলেটের গোলাপগঞ্জের কানিশাইল নায়পাড়া গ্রামের পুলিশের সোর্স সাইফুর রহমানের ছেলে শাহজাহানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে।
এ অবস্থায় মামলার বাদী মারুফ আহমদের বক্তব্য শোনার জন্য সোমবার (১ জানুয়ারি) তাকে আদালতে হাজির করার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৩১ ডিসেম্বর) সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী জানান, আদালতে পুলিশের রিমান্ড আবেদন এখনও মঞ্জুর হয়নি। এছাড়াও আদালত জানতে চেয়েছেন পুলিশ কার কাছ থেকে চুরির মোটরসাইকেল উদ্ধার করেছে। সেজন্য মামলার বাদী সাংবাদিক মারুফের বক্তব্য নেওয়ার জন্য তাকে আদালতে হাজির করার জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর ‘চুরি হওয়া মোটরসাইকেল পুলিশ কর্মকর্তার কাছ থেকে উদ্ধার’ শিরোনামে বাংলা ট্রিবিউন-এ সংবাদ প্রকাশিত হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ