সিলেটে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অর্থমন্ত্রী, আহত ৩০

সিলেট প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৮, ১৫:০৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৫:১৫

আবুল মাল আবদুল মুহিত
সিলেটে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। সিলেট নগরের রায়নগর সোনারপাড়া জামে মসজিদের সামনে শুক্রবার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জুমার নামাজ শেষে অর্থমন্ত্রীর সঙ্গে মুসল্লিরা সাক্ষাৎ করছিলেন। তখন মসজিদের পাশের একটি মাঠ থেকে মন্ত্রীর ব্যবহৃত গাড়িটি চালক এদিকে আনছিলেন। সেসময় গাড়িটি ব্রেকফেল করে মুসল্লিদেরকে ধাক্কা দেয়। এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন।’
আব্দুর রহমান জামিল বলেন, ‘তবে অর্থমন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। পড়ে গিয়ে কিছুটা আঘাত পেয়েছেন তিনি।’
আহতদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আহতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এসএম নুনু মিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ অন্তত ৩০জন।

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ তিনি জানিয়েছেন হঠাৎ করে গাড়ি ব্রেকফেল করেছে। যার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী