শ্রীমঙ্গলে বিলুপ্তপ্রায় প্রজাতির শকুন উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৮, ০২:৩৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ০২:৫১

শ্রীমঙ্গলে বিলুপ্তপ্রায় প্রজাতির শকুন উদ্ধার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরতলীর আশিদ্রোন এলাকা থেকে একটি বিলুপ্তপ্রায় প্রজাতির শকুন উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রবিবার (২১ জানুয়ারি) রাত ১১টায় অসুস্থ অবস্থায় শকুনটিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়।
স্থানীয় সাংবাদিক মামুন আহমদ বাংলা ট্রিবিউনকে জানান, শ্রীমঙ্গল শহরতলীর আশিদ্রোন ইউনিয়নের তালতলা এলাকার শ্রী গোবিন্দ্র দাসের বাড়ির পাশে একটি তালগাছে শকুনটিকে বসে থাকতে দেখা যায়। রাত আনুমানিক ১০টার দিকে শকুনটি তালগাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শকুনটিকে উদ্ধার করে নিয়ে আসে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ শকুনটি খাদ্যের অভাবে অচেতন হয়ে তালগাছ থেকে মাটিতে পড়ে থাকতে পারে অথবা ব্যথানাশক কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিলুপ্তপ্রায় এই শকুনটির অবস্থা বেশি ভালো নয়। রাতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে শকুনটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের