সিলেটে সেনাবাহিনীর মেজরকে ছুরিকাঘাত: ছয় ছাত্রলীগকর্মীর জেল

সিলেট প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৮, ১৯:০৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৯:০৯

সিলেট সিলেটে সেনাবাহিনীর মেজরকে ছুরিকাঘাত ও গাড়ি ভাঙচুরের অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায় মহানগর ছাত্রলীগের ছয় কর্মীর চার বছর করে জেল ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট নগরের সুবিদবাজার লন্ডনি রোডের হাসান শাহরিয়ার রফি, উত্তর বাগবাড়ির সাফকাত হোসেন শুভ, শহরতলীর বাদাঘাট কাজিরগাঁও গ্রামের কাজি মাকসুদ আহমদ, বিমানবন্দর থানাধীন হাউজিং এস্টেট এলাকার ভানুলাল দাশ, একই এলাকার সাইদুল মিয়া ও হবিগঞ্জ সদরের বড় বাহুলা গ্রামের সামিরুল আলম চৌধুরী সৌরভ। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে জুয়েল ও পাভেল নামে দুজনকে খালাস দেওয়া হয়েছে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, চার জনকে চার বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং দ্রুত বিচার আইনের ৪(২) ধারায় বাদীকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় চার আসামি কাঠগড়ায় ছিলেন। এরপর তাদের জেলে পাঠানো হয়। 

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৬ এপ্রিল রাতে মেজর মোস্তফা আনোয়ারুল আজিজ স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় সিলেট নগরের কেওয়াপাড়ার কাছে তার গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগের কর্মীরা। একপর্যায়ে তারা মেজর মোস্তফাকে ছুরিকাঘাত করে। ছুরিটি তার কানের কাছে লেগে জখম হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। পুলিশ তদন্ত করে ২৬ এপ্রিল ছয় ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার প্রক্রিয়া শুরু হয়। দণ্ডিত চারজন সিলেট মহানগর ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে সংগঠন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের