ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৮, ১৭:৪১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৭:৫০

মৌলভীবাজার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নুরুল ইসলাম (৪৮) নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল আরোহী তার স্ত্রী সালমা বেগম (৩১) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে আদমপুর এলাকার মাটি মসজিদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক  (এসআই) চম্পক ধাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নুরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মহরম আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিহত নুরুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে করে আদমপুর বাজারে যাচ্ছিল।  যাওয়ার সময় মাটির মসজিদ নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়। পরে আহত সালমা বেগমকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।  

এসআই জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী