মৌলভীবাজারে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৪

মৌলভীবাজার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফর উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহম্মদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
গত ৫ ফেব্রুয়ারি রাতে মডেল থানায় মৌলভীবাজার ডিবি’র উপ পরিদর্শক শুভদ চন্দ্র সাহা বাদী হয়ে বিএনপি নেতা আয়াছ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জলসহ ৮০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে শেরপুর মহাসড়কের পাশে দাঁড়াতেই দেয়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান জানান, ৪০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সদর উপজেলা বিএনপি সভাপতি ও পৌর কাউন্সিলর আয়াছ আহমদ ও স্বাগত কিশোর দাশসহ ৮০ জনকে আসামি করা হয়েছে। 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বুধবার বিকালে জানান, শেরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ৭০/৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। এ মামলায় পুলিশ তিন জনকে আটকও করেছে। 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী