হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় পুর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কুদ্দুছ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নূরে আলম (৫৫) নামে এক জনকে আটক করেছে পুলিশ। কুদ্দুছ মোল্লার বাড়ি উপজেলার মুড়িয়াউক গ্রামে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা ও মুড়িয়াউক গ্রামের মাসুক মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে গত ৯ ফেব্রুয়ারি সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় কুদ্দুছ মোল্লাকে ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লাসহ ৯ জনকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ।






