কোম্পানীগঞ্জে ফের পাথর কোয়ারি থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
০১ মার্চ ২০১৮, ১১:২৩আপডেট : ০১ মার্চ ২০১৮, ১১:৩৩

সিলেট সিলেটের কোম্পানীগঞ্জের শারপিন টিলার পাথর কোয়ারির গর্ত থেকে ফের দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মার্চ) ভোরে দমকল বাহিনীর একটি দল স্থানীয়দের সহযোগিতায় কোয়ারির গর্ত থেকে মাটিচাপা অবস্থায় দুই জনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- জামালগঞ্জ সুনামগঞ্জের আব্দুর নূরের ছেলে জহির উদ্দিন (৩৬) অপরজন সুনামগঞ্জের জমির মিয়ার ছেল আফাজ উদ্দিন (৩৫)। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) শারপিন টিলার একই গর্তে পড়া শ্রমিক কাচা মিয়ার (৩৮) লাশ পুলিশ দক্ষিণ সুনামগঞ্জ থেকে উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিলীপ কান্তি নাথ বলেন, ‘পুলিশ বুধবার রাতে দক্ষিণ সুনামগঞ্জ থেকে কাচা মিয়া নামে একজন শ্রমিকের লাশ এবং বৃহস্পতিবার ভোরে বশির মিয়ার নামের একই ব্যক্তির কোয়ারি থেকে আরও দুজন শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। তাদের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাথর উত্তোলনের সময় কোয়ারির পাড় ধসে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, কোয়ারির পাড় ধসের ঘটনায় ২০১৭ সাল থেকে এ বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে নিহত হয়েছেন ৪৪ শ্রমিক। জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর ও পুলিশের যথাযথ তদারকি না থাকায় বারবার পাথর কোয়ারিতে মৃত্যুর ঘটনা ঘটছে বলে দাবি পরিবেশবাদীদের।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি