সিলেট ওসমানী হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

সিলেট প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ২১:২৮আপডেট : ০২ মার্চ ২০১৮, ২৩:০২

বাংলাদেশ ছাত্রলীগ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (০২ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের একপক্ষের নেতাকর্মীরা হাসপাতালটির জরুরি বিভাগের একটি কক্ষের কাচ ভাঙচুর করে।

সিলেট কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন বলেন, ‘মদিনা মার্কেট এলাকায় সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে আহত কয়েকজন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তখন কে কার আগে চিকিৎসা সেবা নেবে— এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় জরুরি বিভাগের একটি কক্ষের কাচ ভাঙচুর করে তারা।’

তিনি জানান, মদিনা মার্কেট এলাকায় ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের সুজেল তালুকদার ও পিযুষ গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষে তানভির, ইমন অপু দত্তসহ উভয় পক্ষের অন্তত ৮জন আহত হন। খবর পেয়ে কোতোয়ালী থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এনআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী