জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তিন দফা দাবি

শাবি প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ১৪:৫৬আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৪:৫৬

তিন দফা দাবিতে শাবি শিক্ষার্থীদের মানববন্ধন

বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় তিন দফা দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিন দফা দাবি জানায়। এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা গণস্বাক্ষর অব্যাহত রেখেছে।

তিন দফা দাবির মধ্যে রয়েছে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও সঠিক তদন্ত প্রকাশ, হামলার দ্রুত বিচার সম্পন্ন করা এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। 

গণস্বাক্ষর চলছে

এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ, দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ এবং নিরাপত্তার নামে কাউকে হয়রানি না করে যথাযথ পদক্ষেপ নেওয়া। 

শনিবার বিকলে শাবিতে ফেস্টিভাল চলাকালীন সময়ে ড. জাফর ইকবালের ওপর হামলা করে ফয়জুর রহমান(২৪) নামের এক সন্ত্রাসী। 

আরও পড়ুন: সান্তাহারে জাপার অফিস ভাঙচুর করেছে শ্রমিক লীগ ক্যাডাররা 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম