শাবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল

শাবি প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ১২:০৭আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১২:০৮

মৌন মিছিল করছেন শাবি শিক্ষার্থীরা বিশিষ্ট কথাসাহিত্যিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই)বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন।

সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া (আইআইসিটি) ভবন থেকে মৌন মিছিল বের করেন তারা। পরবর্তীতে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো ঘুড়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে প্রতীকী অবস্থান নেয়। সিএসই ও ইইই বিভাগের সঙ্গে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীরাও মৌন মিছিলে অংশ নেন।

মৌন মিছিল মৌন মিছিলে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের শিক্ষক অধ্যাপক মো. শহিদুর রহমান, অধ্যাপক মো. রেজা সেলিম, অধ্যাপক মো. জহিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. মাসুম, সহকারী অধ্যাপক মাহরুবা শারমিন চৌধুরী, মো. সাইফুল ইসলাম এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ প্রমুখ।

শাবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল অবস্থান পরবর্তী সময়ে ড. জহিরুল ইসলাম বলেন, ‘আমি মনেকরি হামলাকারী একা নয়, তার সঙ্গে আরও অনেকে জড়িত। আর নিরাপত্তার বিষয়ে পুলিশের অবহেলা নেই।’

মৌন মিছিলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, দেশের সম্পদ আমাদের প্রিয় জাফর ইকবাল স্যারের ওপর হামলায় আমরা মর্মাহত। সব সাস্টিয়ান তথা দেশের ওপর এ হামলা হয়েছে। আমরা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে