শাবিতে সাংস্কৃতিক কর্মীকে পেটালো ছাত্রলীগ

শাবি প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ০৯:১৬আপডেট : ১৪ মার্চ ২০১৮, ০৯:১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সাংস্কৃতিক কর্মীকে পিটিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে ক্যাম্পাসের ইউনিভার্সিটি সেন্টারের সামনে নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটারের সাধারণ সম্পাদক জুয়েল রানাকে মারধর করে ছাত্রলীগ নেতা আলী হাসানের অনুসারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ক্যাম্পাস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ‘বি’ বিল্ডিংয়ের টংয়ের দিক থিয়েটার কর্মী ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জাহিদের সঙ্গে ছাত্রলীগ নেতা আলী হাসানের ধাক্কা লাগে। এতে আলী হাসান নাকে আঘাত পেলে জাহিদকে চড় মারেন। এসময় নিজ সংগঠনের কর্মী জাহিদকে বাঁচাতে ঘটনাস্থলে যান জুয়েল রানা। চড় মারার কারণ জিজ্ঞেস করে ছাত্রলীগ নেতা হাসানের সঙ্গে কথা কাটাকাটি হয় জুয়েলের। একপর্যায়ে থিয়েটার কর্মী জুয়েলকেও চড় মারেন আলী হাসান।
ঘটনাটি প্রক্টর জহির উদ্দিন আহমেদকে জানানো হয়। পরে জুয়েল রানা ইউনিভার্সিটি সেন্টার থেকে বের হয়ে যাওয়ার সময় তার ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতা আলী হাসানের প্রায় ১০-১৫ জন অনুসারী। হামলায় গুরুতর আহত হয়ে জুয়েল বর্তমানে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সংগঠনের সদস্যরা।
ছাত্রলীগ নেতা আলী হাসান বলেন, ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনার সূত্রপাত। মারধরের সময় আমি ছিলাম না, এমনকি আমি জানতামও না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মারধর ফেরানোর চেষ্টা করেছি।
প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি নিয়ে বুধবার প্রক্টরিয়াল বডির মিটিংয়ে আলোচনা হওয়ার পর দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের