আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ফয়জুরের বাবা

সিলেট প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১৭:৫৪আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৮:৪৬

আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ফয়জুরের বাবা

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসান ওরফে ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ‍বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে তিনি এ জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘পাঁচ দিনের রিমান্ড শেষে ফয়জুরের বাবা মাওলানা আতিকুর রহমানকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ সময় তিনি ফয়জুর সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন।’ এর বেশি তিনি কিছু বলতে রাজি হননি।

এর আগে গত রবিবার (১১ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম একই আদালতে ফয়জুলের মা, বাবা ও মামাকে সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ফয়জুলের মা মিনারা বেগমের দুই দিন, বাবা মাওলানা আতিকুর রহমানের পাঁচ দিন এবং মামা ফজলুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত মঙ্গলবার (১৩ মার্চ) মিনারা বেগমকে দুদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

প্রসঙ্গত, গত ৩ মার্চ বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ২৪-২৫ বছর বয়সী ফয়জুল। হামলার পরপরই ফয়জুরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। হামলার দিন রাতেই ফয়জুলের বাড়ি থেকে তার মামা ফজলুর রহমানকে আটক করা হয়। এছাড়া তাদের গ্রামের বাড়ি থেকে আটক করা হয় তার এক চাচাকে। ৪ মার্চ রাতে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে ফয়জুলের বাবা আতিকুর রহমান ও মা মিনারা বেগমকে আটক করা হয়।

আরও পড়ুন: দেশের ১২৫ জঙ্গি সংগঠনের গডফাদার তারেক রহমান: হানিফ



/জেবি/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম