ধর্ষণ মামলা করায় কিশোরীকে হত্যার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ১৬:১৯আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৬:১৯

  সিলেট

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের হাওর থেকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিউটি আক্তার (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিউটির বাবার অভিযোগ তার মেয়ে ধর্ষণের অভিযোগে মামলা করায় আসামি তার মেয়েকে হত্যা করেছে। বিউটি লাখাই উপজেলার গনিপুর থেকে শুক্রবার রাতে নিখোঁজ হয়।

বিউটি হবিগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের সায়েদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাইকলা বাজার সংলগ্ন হাওরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনিছুর রহমান জানান, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাওর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে হত্যা করে লাশটি হাওরে ফেলে দেওয়া হয়েছে।

নিহত বিউটি আক্তারের বাবা সায়েদ আলী জানান, সম্প্রতি তার মেয়েকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের কবির মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে তারা আদালতে একটি মামলা করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আসামি তাদের বিভিন্ন ধরণের হুমকি দেওয়ায় ভয়ে বিউটি আক্তারকে তার নানার বাড়ি লাখাই উপজেলার গনিপুর গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু শুক্রবার থেকে তার মেয়েকে আর পাওয়া যাচ্ছিল না। শনিবার তার লাশ পাওয়া গেছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম