কমলগঞ্জের ৫টি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি

মৌলভীবাজার প্রতিনিধি
২৩ মার্চ ২০১৮, ১৭:৪৭আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৭:৪৭

সময়মতো চা শ্রমিকদের সঙ্গে চুক্তি সম্পাদন না করার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫টি চা বাগানে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মবিরতি, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন চা শ্রমিকরা। এতে শমশেরনগর, কানিহাটি, বাঘীছড়া, দেওছড়া ও ডবলছড়া চা বাগানের শ্রমিকরা অংশ নেন।

চা শ্রমিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শমশেরনগর চা বাগানের প্রধান ফটকের সামনে পঞ্চায়েত কমিটি ও চা শ্রমিকদের আয়োজনে চুক্তি সম্পাদনে মালিকপক্ষের কালক্ষেপণের প্রতিবাদে সভা করা হয়। সভায় বাগান পঞ্চায়েত সভাপতি নৃপেন বাউরীর সভাপতিত্বে ও চা শ্রমিক নেতা লছমন মাদ্রাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী।

এ সময় শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমেদ, মনু দলই ভ্যালির সম্পাদক নির্মল দাস পাইনকা, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, গায়ত্রী গোয়ালা, নিপেন বাউরী, গোপাল কানু, রামস্বামী রাজভর, মনি গোয়ালা, লছমী রানী রাজভর, আব্দুল আহাদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘প্রতি দুই বছর পরপর চা শ্রমিকদের মজুরি চুক্তির কথা থাকলেও ২০১৭ সালের জানুয়ারি মাসে চা শ্রমিকদের মজুরি চুক্তির মেয়াদ শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে নতুন চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় ৮৫ টাকা মজুরিতে পাঁচ, সাত সদস্যের শ্রমিক পরিবারকে দুঃখ-কষ্টে সংসার চালাতে হচ্ছে।’ এসময় তারা দ্রুত চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়েছেন চা বাগান সংশ্লিষ্টদের প্রতি।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান