দক্ষিণ সুনামগঞ্জে বজ্রাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৮, ২১:২০আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২১:২১

বজ্রাঘাত সুনামগঞ্জে বজ্রাঘাতে নাইম আহমেদ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সলফ গ্রামের বাবুল মিয়া ছেলে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী  বলেন, ‘মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে সে মারা যায়। সোমবার নাইমের নিজগ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে। ’

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় নাইম আহমেদ তার বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাইম জয়কলস ইউনিয়নের শিবপুরের গ্রামের মামার বাড়িতে থেকে লেখাপড়া করতো।

সে ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। তার মৃত্যুতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী