মসজিদে শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ১০:৪৬আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১১:৪৩

  সংঘর্ষ হবিগঞ্জের মাধবপুরে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। তিনি হলেন হেলাল মিয়া (৩৫)। তার বাড়ি জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে।

পুলিশ জানিয়েছে, পবিত্র শবে মেরাজ উপলক্ষে শনিবার (১৪ এপ্রিল) গভীর রাতে মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের নূরে মদিনা মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে হেলাল মিয়ার সঙ্গে একই গ্রামের হান্নান মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হেলাল মিয়া গুরুতর আহত হন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে মারা যান। এ ঘটনায় আহত হান্নান মিয়াকে আটক করেছে পুলিশ। হাসপাতালে পুলিশ প্রহরায় তার চিকিৎসা চলছে।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মিঠুন চক্রবর্তী জানান, বুকে ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দ্রন কুমার জানান, মসজিদে শিরনি (তবাররুক) বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে হেলাল মিয়া নিহত হয়েছে। এ ঘটনায় হান্নান নামের একজনকে আটক করা হয়েছে।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ