কোম্পানীগঞ্জের পাথর কোয়ারিতে শ্রমিক নিহতের মামলায় চারজন কারাগারে

সিলেট প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১২:৪৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১২:৪৪

কারাগার সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগের (হাজারী দাইন্যা) পাথর কোয়ারিতে ৫ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদসহ চারজনকে কারাগারে পাঠিয়েছন আদালত। মঙ্গলবার (১৭ এপ্রিল) সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন-কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, উপজেলার দক্ষিণ কোনাবাড়ির মাসুক মিয়া, তানভির আহমদ ওরফে কনাই এবং ফজলুল করীম ওরফে কালাই। এর আগে আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার (১৭ এপ্রিল) জামিনের মেয়াদ শেষ হলে তারা আদালতে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠান।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান বলেন, ‘কালাইরাগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে পাথর উত্তোলন করার সময় ৫ শ্রমিক নিহত হওয়ার ঘটনার মামলায় চারজন মঙ্গলবার আদালতে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠান। এর আগে তারা উচ্চ আদালতের জামিনে ছিলেন।
আদালত সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ১২৫১ সীমান্ত পিলার সংলগ্ন কালাইরাগ কোয়ারিতে অবৈধভাবে গর্ত করে দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন করা হচ্ছিল। রাতে জেনারেটর চালিয়ে আলী আমজদের নেতৃত্বে এই পাথর উত্তোলন কর হতো। কোয়ারি এলাকায় ৪০/৫০ ফুট গভীর গর্ত করে শ্রমিকরা ঝুঁকি নিয়ে পাথর উত্তোলনকালে রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গর্তের পাড় ধসে ৫ শ্রমিক নিহত হন। এ ঘটনায় পরদিন সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান