শ্রীমঙ্গলে প্রশ্নপত্র ফাঁসের প্রতারক চক্র, ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১৯:৩৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৯:৪০

শ্রীমঙ্গলে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। সিপিসি-২ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে ও সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন পরিচালনায় একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ৪ জন বুধবার ১৮ এপ্রিল দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাব-৯ ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গতকাল ১৭ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর বিরাইমপুর আবাসিক এলাকার বাবলা স্কুল রোডের আলী সাহেবের বাড়ির সামনে থেকে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের মূল হোতা মো. শওকতসহ ৪ জন সক্রিয় সদস্যকে আটক করে র‌্যাব-৯।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীমঙ্গল শহরতলীর বিরাইমপুরের মো. মকবুল আলীর ছেলে মো. শওকত হোসেন (১৯) ও মো. সৌরভ হোসেন (২১)। শ্যামলী আবাসিক এলাকার মজিবুর রহমানের ভাড়াটিয়া আব্দুল মালেকের ছেলে মো. আব্দুল কাদির (১৭) ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (১৭)।

শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বলেন, ‘গ্রেফতারকৃত চক্রটি সিলেটসহ বিভিন্ন জেলায় ফেসবুক আইডি, মেসেঞ্জার, ইমোর মাধ্যমে প্রশ্ন আদান-প্রদান করে থাকে। তারা সবাই স্কুল-কলেজের ছাত্র। গ্রেফতারকৃত শওকত বিভিন্ন অবৈধ ওয়েবসাইট ব্যবহার করে সাধারণ লোকের ফেসবুক আইডি হ্যাক করে। পরে প্রশ্নপত্র ফাঁস করার জন্য হ্যাককৃত আইডিগুলো নিজেরাই ব্যবহার করতো। আসামিদের মৌলভীবাজার শ্রীমঙ্গল থানায় পাঠানো হয়েছে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের