সুনামগঞ্জে বালিপাথর শ্রমিকদের ধান কাটার আহ্বান পুলিশের

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৮, ১৬:১১আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৬:১১

ধান কাটার জন্য বালু পাথর শ্রমিকদের আহ্বান জানাচ্ছে পুলিশ

হাওরে ধান কাটার শ্রমিক সঙ্কট মোকাবেলায় উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ পুলিশ প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার চলতি নদীতে বালি পাথর উত্তোলনকারী শ্রমিকদের কিছুদিন বালিপাথর উত্তোলন বন্ধ রেখে হাওরের পাকা ধান কাটার জন্য আহ্বান জানানো হয়। মঙ্গলবার বেলা ২টার দিকে স্পিডবোটে করে চলতি নদীর তীরবর্তী সাহেব বাড়িঘাট, অলিরবাজার ওয়েজ খালী ও অক্ষয়নগরসহ বেশ কিছু এলাকায় গিয়ে পুলিশ শ্রমিকদের সঙ্গে মত বিনিময় করে এবং হাওরের ধান কাটার আহ্বান জানান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে জেলা পুলিশের ৩৫ সদস্যদের একটি দল হাওরে ধান কাটার প্রচারণা ও মতবিনিময় চালান। এসময় নদীতে বালিপাথর উত্তোলনকারী শ্রমিকরা হাওরে ধান কাটতে যাওয়ার আশ্বাস দেন।

চলতি নদীর ধোপাজানবালি মহালে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ১০ হাজার শ্রমিক বালিপাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন।

মতবিনিময়কালে সুনামগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, ‘সুনামগঞ্জের হাওরে ধান কাটার শ্রমিক সঙ্কট রয়েছে। তাই সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বালিপাথর মহালে কর্মরত শ্রমিকদের হাওরে ধান কাটতে যাওয়ার জন্য উদ্ভুদ্ধ করা হচ্ছে। এতে শ্রমিকদের বেশ সাড়া পাওয়া গেছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের