আজও ধান কাটার জন্য বালিপাথর শ্রমিকদের আহ্বান জানালো পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ১৪:০৮আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৪:৩৬

আজও ধান কাটার জন্য বালিপাথর শ্রমিকদের আহ্বান জানালো পুলিশ

সুনামগঞ্জে বালিপাথর শ্রমিকদের হাওরে ধান কাটতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করাসহ তাদের সঙ্গে মতবিনিময় করেছে পুলিশ প্রশাসন। বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলার সুরমা ও চলতি নদীর তীরবর্তী এলাকায় পুলিশের দুটি দল এ মতবিনিময় সভা করে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহর নির্দেশে আগামী ১৫ দিন পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবে জেলা পুলিশ। সুনামগঞ্জের হাওর এলাকায় ধান কাটার শ্রমিক সঙ্কটের কারণে অনেকই জমির পাঁকা ধান কাটতে পারছে না। এ সমস্যা মোকাবেলার জন্য উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ পুলিশ প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার দ্বিতীয় দিনের মতো বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার চলতি নদীতে বালি পাথর উত্তোলনকারী শ্রমিকদের কিছুদিন বালিপাথর উত্তোলন বন্ধ রেখে হাওরের পাকা ধান কাটার জন্য আহ্বান জানান পুলিশ প্রশাসন। বুধবার সকালে চলতি নদীর তীরবর্তী সাহেববাড়িঘাট,অলিরবাজার ওয়েজখালী, অক্ষয়নগরসহ বেশ কিছু এলাকায় গিয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করে হাওরে ধান কাটার আহ্বান জানায় পুলিশ। সদর মডেল থানার  ভারপ্রাপ্ত ওসি অপারেশন আতিকুর রহমানের  নেতৃত্বে ২০ সদস্যদের জেলা পুলিশের একটি দল এ প্রচারণা ও মতবিনিময় সভায় কাজ করেন।  এসময় নদীতে বালিপাথর উত্তোলনকারী শ্রমিকরা হাওরে ধান কাটতে যাওয়ার আশ্বাস দেন। চলতি নদীর ধোপাজানবালি মহালে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ১০ হাজার শ্রমিক বালিপাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি অপারেশন আতিকুর রহমান বলেন,‘পুলিশ সুপার মো. বরকতুল্লাহর নির্দেশে আগামী ১৫ দিনব্যাপী সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার বালি পাথর শ্রমিকদের সঙ্গে সুনামগঞ্জ জেলা পুলিশ মত বিনিময় ও উদ্বুদ্ধকরন কর্মসূচি পালন করবে। এজন্য তিনি শ্রমিকদের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে সুনামগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের ছোট বড় দুই শতাধিক হাওরে এ বছর ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এ পর্যন্ত ৭৫ হাজার হেক্টর জমির বোরো ধান কাটা হয়েছে বলে জানায় কৃষিসম্প্রসারণ অধিদফতর।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের