সিএনজি শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১৫ পুলিশসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৮, ১৩:৩৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৪:১৪

সিএনজি শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১৫ পুলিশসহ আহত অর্ধশতাধিক মহাসড়কে সিএনজি চলাচলের অনুমতিকে কেন্দ্র করে হবিগঞ্জে পুলিশের সঙ্গে সিএনজি শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সময় ১৫ পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে গ্রেফতার আতঙ্কে শ্রমিকরা হাসপাতালে আসছেন না বলে খবর পাওয়া গেছে। তবে বিকল্পভাবে বিভিন্ন ক্লিনিকে আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার মহাসড়কে অবরোধ ও টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সিএনজি শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১৫ পুলিশসহ আহত অর্ধশতাধিক

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে মহাসড়কে সিএনজি চলাচলের দাবিতে মানববন্ধন করেন শ্রমিকরা। মানববন্ধন শেষে শ্রমিকরা মহাসড়কে অবস্থান  নিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে  শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন।

এদিকে সংঘর্ষের সময় গুরুতর আহত অবস্থায় শায়েস্তাগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেনসহ ১৫ পুলিশ সদস্যকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশের রাবার বুলেটে আহত শ্রমিকরা গ্রেফতার আতঙ্কে সদর হাসপাতালে আসতে পারছেন না। শ্রমিকরা জানিয়েছেন, তারা বিকল্প ব্যবস্থায় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি শ্রমিকরা

শুক্রবার দুপুর ১টার দিকে আহত পুলিশ সদস্যদের দেখতে হবিগঞ্জ সদর হাসপাতালে ছুটে আসেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা ও অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়া। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়া জানান, শ্রমিকরা রাস্তা অবরোধ করলেও পুলিশ অবরোধ সরানোর চেষ্টা করে। এ সময় শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। তিনি বলেন, ‘কয়জন পুলিশ সদস্য আহত হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আরও কয়েকজনকে হাসপাতালে আনা হতে পারে।’

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের