হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০১৮, ২২:১৭আপডেট : ০২ মে ২০১৮, ২২:১৯

হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুর এলাকায় ঝড়ের কারণে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দ্রন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মাধবপুর উপজেলার বৈষ্ণবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে তকদির মিয়া (৩০) এবং একই গ্রামের রফিক আলীর ছেলে হায়দর আলী (১৫)।

ওসি জানান, বুধবার বিকালে মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হয়। এক পর্যায়ে ঝড়ে ধর্মঘরের রাস্তায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায়। সন্ধ্যার দিকে হাওরে ধান মাড়াইয়ের গাড়ি নিয়ে বাড়িতে আসার পথে রাত সাড়ে ৮টার দিকে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের পরিবারের কোনও ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান