হবিগঞ্জে বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০১৮, ১৩:৪৪আপডেট : ০৭ মে ২০১৮, ১৪:২৬

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচং এলাকার হাওরে বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কৃষক। সোমবার (৭ এপ্রিল) বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেলঘরিয়া গ্রামের নাদু বৈষ্ণবের ছেলে অধীর বৈষ্ণব (২৭) ও একই গ্রামের বিরেশ্বর বৈষ্ণবের ছেলে বসু বৈষ্ণব (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্থানীয় দৌলতপুর হাওরে কয়েকজন কৃষক ধান কেটে বাড়িতে ফেরার পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুই কৃষক নিহত ও আরও দুইজন আহত হয়। আহতদের গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, কৃষকরা হাওরে ধান কেটে বাড়িতে ফেরার পথে বজ্রাঘাত ঘটলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বর্তমানে বজ্রপাত হলেই প্রাণহানির ঘটনা ঘটছে। এ  কারণে কৃষকরা হাওরে ধান কাটতে উৎসাহ পাচ্ছেন না।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার জানান, বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যেতে পারছি না। তবে আবহাওয়া স্বাভাবিক হলে নিহতের বাড়িতে গিয়ে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/এসএসএ/.
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান