ধান ক্রয় ও বজ্রাঘাতে মারা যাওয়াদের সহায়তার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০১৮, ১৩:৫৬আপডেট : ১২ মে ২০১৮, ১৪:০৯

ধান ক্রয় ও বজ্রাঘাতে মারা যাওয়াদের সহায়তার দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে হাওরাঞ্চলের কৃষকদের ধান ন্যায্যমূল্যে ক্রয় করা এবং বজ্রাঘাতে মারা যাওয়া কৃষকদের পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের দাবিতে মানববন্ধন হয়েছে। ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।

শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’কমিটির সভাপতি বজলুল মজিদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন সেন রায়,সাংগঠনিক সম্পাদক শালেহীন শুভ, কৃষক আব্দুল কাইয়ুম প্রমুখ।

বক্তারা বলেন, সরকারিভাবে কৃষকের ধান ক্রয় করার এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এজন্য এক শ্রেণির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে অর্ধেকমূল্যে ধান ক্রয় করছে। এতে কৃষকরা ধানে সঠিক মূল্য পাচ্ছে না। এছাড়া গত কয়েকদিনে হাওরাঞ্চলে বজ্রাঘাতে যেসব কৃষক প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে এখনও সরকারিভাবে কোনও সহায়তা দেওয়া হয়নি। অবিলম্বে কৃষকদের এ দাবি মেনে নিতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

তারা আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড ফসল রক্ষা বাঁধ নির্মাণের মেশিন দিয়ে হাওর রক্ষা বাঁধ নির্মাণ করে শ্রমিকের বিল দেখিয়ে কোটি টাকা লুটপাটের পাঁয়তারা করছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম