হবিগঞ্জের সোনাই নদীর বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০১৮, ০১:৫৯আপডেট : ১৯ মে ২০১৮, ০২:১০

বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর বাঁধ ভেঙে চৌমুহনী এবং মনতলা নামে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার (১৮ মে) দুপুরের দিকে নদীর বাঁধটি ভেঙে যায়। বাঁধ ভেঙে দুই গ্রামের রাস্তাঘাট, বাজার এবং অর্ধশতাধিক বাড়ি প্লাবিত হয়। এছাড়া আশপাশের আরও কয়েকটি গ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা।

নদীতে  বাঁধ ভেঙে পানিতে ডুবে গেছে রাস্তাঘাট স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শুক্রবার দুপুরের দিকে মাধবপুর উপজেলার সোনাই নদীর বাঁধ ভেঙে যায়। এর ফলে চৌমুহনী এবং মনতলা গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আশেপাশের গ্রামগুলোর লাখ লাখ মানুষের চলাচলে নেমে এসেছে দুর্ভোগ। এছাড়াও বিভিন্ন পুকুর থেকে কয়েক লাখ টাকার মাছ পানির সঙ্গে ভেসে যাওয়ায় ব্যবসায়ীদের পড়তে হয়েছে  ক্ষতির মুখে।

বাঁধ ভেঙে পানিতে ডুবে গেছে রাস্তাঘাট হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, 'মাধবপুরের সোনাই নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট ও বাজার প্লাবিত হয়েছে বলে খবর পেয়েছি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখনও জানতে পারিনি।'

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের